Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
সমীকরণ: V = (4/3)πr3
r এর শতকরা ত্রুটি = 2%
আমরা জানি, শতকরা ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে ধ্রুবক মানগুলোর [যেমন: (4/3)π] কোনো প্রভাব থাকে না। সমীকরণে কোনো চলকের পাওয়ার বা ঘাত থাকলে, শতকরা ত্রুটি নির্ণয়ের সময় সেই পাওয়ারটি চলকের শতকরা ত্রুটির সাথে গুণ আকারে চলে আসে।
গাণিতিক সূত্রানুসারে, আয়তনের শতকরা ত্রুটি নির্ণয়ের নিয়ম হলো:
V এর শতকরা ত্রুটি = 3 × (r এর শতকরা ত্রুটি)
মান বসিয়ে পাই:
= 3 × 2%
= 6%